শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগতিতে শীতার্তদের মাঝে এবার কেউই কম্বল বিতরণ করেননি 

রিপোটারের নাম / ৩৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

 

লক্ষ্মীপুর প্রতিনিধি : এ বছর তীব্র শীতেও এখন পর্যন্ত লক্ষ্মীপুরের রামগতিতে শীতার্তদের মাঝে এবার কোন সরকারি-বেসরকারি সংস্থা বা রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নেতা-কর্মীরা কেউই কম্বল বিতরণ করেননি। শীতের প্রকোপ দিন দিন বাড়ছে, এতো কনকনে শীতে শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। কিন্তু অন্যান্য বছর নির্বাচনী আলোচনায় আসার জন্য খুব আয়োজন করে দুস্থদের কম্বল দিতে আসতেন রাজনৈতিক নেতারা। এতে করে হতাশ ও ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, উপকূলীয় অঞ্চলের নদী তীরবর্তী ও নিম্নআয়ের মানুষজন রাতের তীব্র ঠাণ্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। অথচ প্রতি বছর রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সংস্থা ও সামাজিক সংগঠন শীতবস্ত্র বিতরণ করত, তারা এবার কার্যত নীরব। কারণ এখনতো আর নির্বাচন নেই। নির্বাচন আসলেই রামগতি অঞ্চলে কম্বল বিতরণের হিড়িক পড়ে।

মেঘনার পাড়ের এক বাসিন্দা বলেন, প্রতিবছর দু-চারটা শীতবস্ত্র পেতাম। কিন্তু এ বছর তীব্র শীতেও এখন পর্যন্ত শীতার্তদের মাঝে কোন সরকারি কিংবা বেসরকারি সংস্থা বা রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কেউই কম্বল বিতরণ করেনি

উপকূলের এক দিন মজুর জানান, অন্যান্য বছর আলোচনায় আসার জন্য দুস্থদের কম্বল দিতে আসতেন রাজনৈতিক নেতারা। এবার এখন পর্যন্ত কেউ কোনো খোঁজ-খবর নেয়নি। রাতে প্রচণ্ড ঠান্ডায় ঘুমাতে পারি না।

মেঘনার পাড়ের আরেকজন দরিদ্র নারী বলেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে শীতে কষ্ট আছি। অবহেলিত অঞ্চলে আমাদের জন্য কেউ কিছু করছে না।

কলেজ শিক্ষার্থী মো. সাবিদ জানান, নির্বাচন তো অনেক দূরে তাই মনে হচ্ছে আলোচনায় কারো আসার দরকার নেই। এ বছর শীতবস্ত্র বিতরণে কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও নিরব।

রামগতি-কমলনগর বাঁচাও মঞ্চের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান বলেন, রাজনীতির তালমাতাল পরিস্থিতির কারণে এবার শীতার্তদের কেউ কম্বল দেয়নি। উপকূলের দুস্থ মানুষগুলো কষ্টে কথা চিন্তা করে সরকার, স্থানীয় সংগঠন ও সমাজের বিত্তবানরা  দ্রুত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন তিনি।

এই বিষয়ে জানতে চাইলে রামগতি  উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, জেলায় কম্বলের বরাদ্দ এসেছে। জেলা থেকে উপজেলায় উপবরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তা দ্রুত শীতার্তদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ