শিরোনাম
জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়। ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার। পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৫৩ তম গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ’র চার্টার বর্ষ(২০২৬-২৭) এর কমিটি ঘোষণা পোরশায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত । পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।  চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা আগামী মঙ্গলবার গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় এক মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিল স্থানীয় জনতা

রিপোটারের নাম / ৪৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে চোরাই মদসহ আলাউদ্দিন নামে একজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১ জানুয়ারি) সকালে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মোজাহের আহমদের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তার বাড়িতে মদের আস্তানা রয়েছে— গোপনে এমন খবরে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সচেতন এলাকাবাসী আলাউদ্দিনের বাড়িতে তল্লাশি চালান।

এ সময় তার বাড়ি থেকে আনুমানিক ১৪৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আলাউদ্দিনকে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। কালারপোল ফাঁড়ি থেকে পুলিশের একটি দল এসে জব্দকৃত মদসহ আলাউদ্দিনকে আটক করে নিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ