শিরোনাম
পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ৪ জন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

রিপোটারের নাম / ৪০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর, সাতক্ষীরার প্রতিনিধি : দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাতক্ষীরায়া মানববন্ধন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

 

বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ জেলা প্রতিনিধি মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালবেলা জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, মানববকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মামুন হোসেন, খবর বাংলাদেশ জেলা প্রতিনিধি বাবলুর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাহাত রাজা, দৈনিক গণজাগরন জেলা প্রতিনিধি মামুন খান, সাপ্তাহিক সূর্যের আলো বার্তা সম্পাদক মুনসুর রহমান, দৈনিক যশোর পত্রিকার সহ সম্পাদক মুজাহিদ ইসলাম দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলী, সুপ্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আক্কাজ,

সাংবাদিক গফুর হাসান, সাদিকুর রহমান, মোতালেব হোসেন,কিশোর কুমার, ইয়ারুল ইসলাম প্রমুখ।

 

মানববন্ধনে বক্তরা বলেন, গণমাধ্যমের কন্ঠ রোধ করার জন্য দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক শফিকুল ইসলামসহ ৪ জন সাংবাদিকের ওপর হামলা করেছে। সন্ত্রাসীরা বারবার সাংবাদিকদের ওপর হামলা করছে কারণ কি? তারা চায় গণমাধ্যমকে থামিয়ে দিতে চাইলে দেশের দুর্নীতি অনিয়ম হারহামশা চলবে জবাবদিহিতা থাকবে না।

 

বক্তরা বলেন, সাংবাদিকদের ওপর হামালায় বোঝা যায় গণমাধ্যমে বর্তমান সময়ে নিরাপদ নয়। এভাবে একের পর সাংবাদিকদের ওপর করে গণমাধ্যমে যারা থামিয়ে দিতে চায় তাদের কে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে এটা নিরাসন জরুরী। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির পথে পড়বে। এসময় মানবন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা উক্ত হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

 

এদিকে, বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জনবাণী প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন সম্পাদক আতাউর হোসেন,বিশেষ প্রতিনিধি বশির হোসেনের উপর শাহবাগ বাংলামোটর এলাকায় দুবৃর্ত্তরা হামলা করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ