শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

কাশিয়ানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উদযাপন 

রিপোটারের নাম / ৩৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

 

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ কাশিয়ানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

১৯ জানুয়ারি (রবিবার) কাশিয়ানী এম এ খালেক কলেজ প্রাঙ্গণে বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

 

এসময় উপজেলা বিএনপির সভাপতি মো, গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মো, সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার নুরুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিউজ্জামান ।

 

এছাড়াও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট তৌফিকুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি লেলিন সিকদার, কাশিয়ানী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জায়েদার, দপ্তর সম্পাদক নূর এ বুরহান লিটন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না, অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন শরীফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;