শিরোনাম
পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত।  লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান দিবস পালিত নওগাঁ পুলিশ সুপারের সহায়তায় ছিনতাই হওয়া অটো  ফেরত পেয়ে খুশিতে আত্মহারা রামকৃষ্ণের পরিবার । বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল আসলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ। 
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের আবু তালেব

রিপোটারের নাম / ১৭৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অর্জন করায় স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশের কৃতী শিক্ষার্থী মুহাম্মদ আবু তালেব। গত রোববার বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বে তাঁকে এ সম্মাননা প্রদান করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এ ছাড়া সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানি, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম ও সিন্ডিকেট কমিটির সদস্যরা।

সমাবর্তন অনুষ্ঠানে ১০৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষাসমাপনকারী ৭৩৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম।

স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থী মুহাম্মদ আবু তালেবের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামে। চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ায় তিনি পড়াশোনা করেন। সেখানে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে কুল্লিয়া প্রথম বর্ষ (মিশকাত) পর্যন্ত দীর্ঘ ১০ বছর অধ্যয়ন করেন।

২০১১ সালে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চশিক্ষা অর্জনে কাতার যান মুহাম্মদ আবু তালেব। ২০১৪ সালে উচ্চমাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন তিনি। ২০১৯ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিআহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ফিকাহ ও উসুলে ফিকাহ বিভাগে অধ্যয়ন করছেন।

২০১৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান মুহাম্মদ আবু তালেব। গত বছর পুনরায় ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করছেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ