শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করল বিসিবি।

রিপোটারের নাম / ৪৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক  : গত ৫ই আগস্ট গণ বিক্ষোভের মুখে পতন হয় আওয়ামীলীগ সরকারের। এরপর থেকে বিসিবিতে অনুপস্থিত ছিলেন তখনকার সভাপতি নাজমুল হোসেন পাপন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নিয়োগ পান ফারুক আহমেদ। তখন থেকে ১০জন পরিচালক দিয়েই চলছে বিসিবি। যার ফলে বেশিরভাগ কমিটির দায়িত্বে ছিলেন না কেউ। এবার নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করল বিসিবি।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের ১৭ তম সভায় বেশিরভাগ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্ধারণ করে দেওয়া হয়। বোর্ড সভা শেষে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেন মিডিয়া কমিটির দায়িত্ব পাওয়া ইফতেখার আহমেদ মিঠু। ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টির ঘোষণা করা হয়েছে। বাকি দুটি কমিটি এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সভায় নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া বিপিএল নিয়ে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখার এবং সব দলের মালিকদের সঙ্গে জরুরি বৈঠকের সিদ্ধান্তও হয়েছে।

সবমিলিয়ে সাত পরিচালক পেয়েছেন ১১টি কমিটির দায়িত্ব। বোর্ড সভাপতি নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। পরিচালক ফাহিম সিনহা পেয়েছেন ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিকসের দায়িত্ব। আকরাম খানকে করা হয়েছে টুর্নামেন্ট ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। মাহবুব আনাম হয়েছেন এইচপির চেয়ারম্যান। সিসিডিএম-এ আগের মতোই থাকছেন সালাউদ্দিন।

ডিসিপ্লিনারি ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান- সাইফুল আলম স্বপন চৌধুরি। মেডিকেল কমিটির চেয়ারম্যান- মঞ্জুরুল আলম। তবে ফাঁকা রাখা হয়েছে সিকিউরিটি ও ওয়ার্কিং কমিটি


এই ক্যাটাগরির আরো সংবাদ

;