শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

আসিয়ানের সদস্য হতে আগ্রহী বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

রিপোটারের নাম / ৩৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব বাড়াতে আসিয়ানের সদস্য হতে আগ্রহী বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে তাদের সহযোগিতা চেয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর হেয়ার রোডে ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ডের দাভোস সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে ড. ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে আলাদা বৈঠক করেন। সেখানে বাংলাদেশের আসিয়ানে সদস্য হওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে দুই দেশের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন; আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশ। বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে চায়। রোহিঙ্গা সঙ্কট সমাধানেও সহায়তা চাওয়া হয়।’

শফিকুল আলম বলেন, আসিয়ানের সদস্য হওয়া মানে বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন হওয়া। এতে ব্যবসা ও বিনিয়োগ বাড়বে, বড় বাজার উন্মুক্ত হবে। যদি সদস্যপদ পাওয়া যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য এর চেয়ে বড় সুখবর আর হতে পারে না।

প্রেস সচিব জানান, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শিপিং জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। মিয়ানমার আসিয়ানের সদস্য, তাই এই দুই দেশকে বলা হয়েছে- রোহিঙ্গা সঙ্কট সমাধানে সহায়তা করার জন্য।

এখনও রোহিঙ্গারা বাংলাদেশে আসছে বলে উল্লেখ করে শফিকুল আলম বলেন, রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

উল্লেখ্য, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ২১ থেকে ২৪ জানুয়ারি দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সফর শেষ করে গতকাল তিনি দেশে ফিরেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ