শিরোনাম
পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ। পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বেক্সিমকোর শেয়ার বিক্রি করে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা 

রিপোটারের নাম / ৩৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বেক্সিমকোর লে অফ কোম্পানিগুলো বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইভাবে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকসের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, ব্যাংক কীভাবে বেক্সিমকো গ্রুপকে লোন দিল তার ব্যাখ্যা ২৫ ফেব্রুয়ারির মধ্যে দিতে হবে। বেক্সিমকো গ্রুপকে লোন দেওয়ায় জড়িত ব্যাংকগুলোর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বড় ঘটনা হয়েছে লোন নেওয়ার ক্ষেত্রে।

উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে শ্রমিকদের সকল বকেয়া আইনানুগ পাওনা পরিশোধ করা হবে। বকেয়ার পরিমাণ সাড়ে ৫শ থেকে ৬শ কোটি টাকার মতো।

এ ছাড়া তিনজন প্রশাসক দায়িত্ব পালন না করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ