শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে মৃত গরুর মাংস বিক্রি -ভ্রাম্যমান আদালতের অভিযান

রিপোটারের নাম / ৩৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি :  লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার ইসলাম নগর ও কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের বিডিআর বাজার  থেকে  গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী)  দিবাগত রাতে ২টি মৃত গরুর বিষাক্ত মাংস বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ করে আগুনে বিনষ্ট করেছে ভ্রম্যমান আদালত।

জানা যায়, ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোতাহারুল ইসলাম ও পাটগ্রাম থানার পুলিশ এস আই আনিস কে নিয়ে পরিচালিত ওই ভ্রাম্যমান আদালত প্রথমে জোংড়ার আলাউদ্দিন নগর ইসলাম নগরের কসাই জুয়েল হোসেন( ৩৫) কে আটক করে পাটগ্রাম থানায় নিয়ে এসে  জিজ্ঞাসাবাদ করে তারই দেয়া তথ্যের ভিত্তিতে কুচলিবাড়ি ইউনিয়নের  পানবাড়ি গ্রামের বিডিআর বাজারে মোক্তার কসাইয়ের দোকানের ফ্রিজ থেকে মৃত ২টি গরুর বিষাক্ত মাংস উদ্ধার করে আগুনে বিনষ্ট করে মাটিতে পুতে ফেলা হয় এবং মোক্তার কে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান খোলা কাগজ কে জানান কৃষি জমিতে প্রয়োগ করা কীটনাশকযুক্ত ফসল খেয়ে  মৃত গরুর মাংস বিক্রি করার খবর পেয়ে অভিযান চালিয়ে মাংস বিনষ্ট ও বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

পাটগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম জানান ওই মাংস গুলো মৃত গরুর বিষাক্ত ছিল। তিনি আরও বলেন নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতে প্রাণি সম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসণের এ ধরণের যৌথ অভিযান চলমান থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ