শিরোনাম
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে। চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শহীদ জামালের বাড়িতে ঈদ উপহার নিয়ে ছুঁটে গেল ইউএনও

রিপোটারের নাম / ৯৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের বাড়িতে জেলা প্রশাসকের ঈদ উপহার নিয়ে ছুঁটে গেল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হাসান। শনিবার সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নে শহীদ শাহ্ জামাল ভূঁইয়ার পরিবারের হাতে জেলা প্রশাসকের পাঠানো ঈদ উপহার তুলে দেয়া হয়েছে। উপহার পেয়ে খুশি শহীদ শাহ্ জামালের পরিবারের সদস্যরা।

এসময় শহীদ জামালের স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বড় বাইশদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাফর উল্যাহ, মৌডুবি ইউনিয়নের ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

উপহার বিতরন শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ শাহ্ জামাল ভূঁইয়ার কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন ইউএনও।

এ ধরনের উদ্যোগ শহীদ পরিবারের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, আমরা ২০২৪ গণ অভ্যুত্থানে শহীদ শাহ জামাল ভূঁইয়ার পরিবারের সাথে আজকে দেখা করেছি। তাদের পারিবারিক খোঁজখবর নিয়েছি। জেলা প্রশাসক স্যার পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। এ ছাড়াও শহীদ জামালের পরিবারে আর্থিক কিংবা অন্য কোন সমস্যা রয়েছে কি না এ বিষয়ে কথা বলেছি। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সরকারি সহযোগীতা দেয়া অব্যাহত আছে। একই সাথে আগামী দিনে যদি তারা কোন সমস্যায় পড়ে আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমরা সব সময় তাদের পাশে আছি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ