শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান

রিপোটারের নাম / ৩০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বগুড়া জেলাসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

 

তিনি ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। এই আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি।

 

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসি।

 

তিনি আরো বলেন, তারণ্যের অংহকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আছি ও থাকবো ইনশাল্লাহ এবং তিন বারের আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করেন। সকলকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, “ঈদ মোবারক”।


এই ক্যাটাগরির আরো সংবাদ