শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

এই বছর কেউ ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়ানোর সাহস পায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোটারের নাম / ৪০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদযাত্রায় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। কিন্তু এবার সেটা কঠোরভাবে নজরদারি করায় কেউ জড়ানোর সাহস পায়নি। ফলে যাত্রীদেরও আর অসুবিধায় পড়তে হয়নি।

রোববার (৩০ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

জাহাঙ্গীর আলম বলেন, ঘরমুখো মানুষ সড়কপথসহ ট্রেনযাত্রায়ও স্বস্তিতে বাড়ি ফিরছে।

তিনি আরও বলেন, আগে পথে পথে চাঁদাবাজি চলত, গাড়ি থামানো হতো। এবার কিন্তু সেটা নেই। কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সবমিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বললাম, তারা জানালেন- অন্যবারের চেয়ে এবার তারা সুন্দরভাবে যেতে পারছেন। কোথাও বাড়তি টাকা-পয়সা চাওয়া হচ্ছে না। তারা ভালোভাবে গেলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।

 

এ সময় রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;