শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

পোরশায় ওয়াক্ফ সম্পত্তির বোরো ধান পুড়িয়ে মারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ৩৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ৪৫বিঘা ওয়াক্ফ সম্পত্তির বোরো ধান পুড়িয়ে নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্ মাদ্রাসার (পোরশা বড় মাদ্রাসা) অফিস কক্ষে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন পোরশার আজিজ মোহাম্মদ শাহ্ ষ্টেটের (ইসি নং-১৩৩১) এর ওয়াক্ফ মোতয়াল্লী নজরুল ইসলাম।

 

সংবাদ সম্মেলনে মোতয়াল্লী নজরুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, ১৯২১ইং সালের একটি দলিল মূলে ও জেএল নং-২১২ ও সিএস ৮০নং খতিয়ানে উপজেলার সুহাতী মৌজায় ১৪২.২৩একর ওয়াক্ফ জমি রয়েছে। ১৯২১সাল থেকে ওয়াক্ফ ষ্টেটের দায়িত্বপ্রাপ্ত মোতয়াল্লীগণ জমিগুলো দেখভাল করে এসেছেন। দলিলের শর্তমোতাবেক জমিগুলো থেকে আয় হওয়া অর্থ বিভিন্ন মাদ্রাসা ও মসজিদসহ ধর্মীয় কাজে ব্যায় করা হয়ে থাকে।  কিন্তু হঠাৎ করে গত ২৬মার্চ রাতে সকলের অজান্তে সুহাতী মৌজায় ৪৫বিঘা জমিতে রোপণ করা বোরো ধানে বিষাক্ত কীটনাশন স্প্রে করে ধানগুলো মেরে ফেলে দুবর্ৃত্তরা। এতে ক্ষতির মুখে পড়ে বর্গা চাষী ও ওয়াক্ফ ষ্টেট।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আসএস খতিয়ানে ভুলবসত নামের গড়মিল থাকায় স্থানীয় কিছু ব্যাক্তি জমিগুলো তাদের দাবী করে আসছেন। ওয়াক্ফ ষ্টেটের পক্ষে আমরা আরএস খতিয়ান সংশোধনের জন্য আদালতে মামলা করেছি। মামলা এখনো চলমান রয়েছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্ মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা মো: আব্দুল্লাহ শাহ্ চৌধুরী, শিক্ষক মাওলানা মুফতি হারুন আর রশিদ, মাওলানা মো: আব্দুর রহিম শাহ্, মাওলানা মোকসেদ আলী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;