শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিকালে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন

রিপোটারের নাম / ৩৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 

 

এইচটি বাংলা ডেস্ক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে আবারও সংলাপে বসছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। সূচি অনুযায়ী, বিকেল ৩টায় কমিশনের সঙ্গে সভা হবে এবি পার্টির।

এতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত থাকবেন। আর এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন।

 

জানা গেছে, এবি পার্টি ১৬৬টি সুপারিশের ১০৮টিতে একমত, ৩২টিতে ভিন্নমত ও ২৬টিতে আংশিক একমত জানিয়েছে।

এর আগে, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন। এতে ২৮টি দল তাদের মতামত দিয়েছে।

 

মতামত দেওয়া দলগুলোর সঙ্গে গত ২০ মার্চ থেকে প্রথম দফার সংলাপ শুরু হয়েছে। ইতোমধ্যে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে দলগুলোর জমা দেওয়া মতামত নিয়ে আলোচনা করেছে কমিশন।

 

কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার গণমাধ্যমকে বলেছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা হবে।

 

প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হবে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সই হবে জুলাই সনদ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;