শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

“দাগি” সিনেমার বিশেষ প্রদর্শনীতে প্রতিবাদ জানালো ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার।

রিপোটারের নাম / ৬৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

 

 

এইচটি বাংলা বিনোদন ডেস্ক : দেশের শিল্পী সমাজের একাংশ প্রতিবাদ জানালো ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার। সোমবার (৭ এপ্রিল) রাতে একটি প্রেক্ষাগৃহে ছিল দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। আয়োজনে উপস্থিত অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক এবং সাংবাদিকরা এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদে অংশ নেন।

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল সারা বিশ্বে ডাকা হয় ‘গ্লোবাল স্ট্রাইক’। এতে সমর্থন জানান এদেশের সাধারণ মানুষ। পূর্ব পরিকল্পিত হওয়ায় একইদিনে অনুষ্ঠিত হয় দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। তবে শিল্পী ও সাংবাদিক সমাজের একাংশ সেই প্রতিবাদকে সমর্থন করতে ভোলেননি। আয়োজনেই গণহত্যার প্রতিবাদ জানিয়ে অংশ নিয়েছেন বিশেষ প্রদর্শনীতে।

 

আয়োজনে উপস্থিত ছিলেন দাগি’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, সিনেমার সহ–প্রযোজনা প্রতিষ্ঠান চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা শিহাব শাহীন, সাংবাদিক–সাহিত্যিক সাজ্জাদ শরিফ, আনিসুল হক। অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, আফরান নিশো, তমা মির্জা, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, সোহেল মন্ডল, সাদিয়া আয়মান, নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী, জাহিদ প্রীতমসহ অনেকে। সংগীতশিল্পী সাজিদ সরকার, মাশা ইসলামও  সামিল ছিলেন প্রতিবাদে।

নীরবতা পালন শেষে আমন্ত্রিত অতিথিদের সামনে কথা বলেন ‘দাগি’ সিনেমার সংশ্লিষ্টরা এবং এর পরেই শুরু হয় বিশেষ প্রদর্শনী। সিনেমা দেখে রায়হান রাফী জানান, ‘দাগি’ পরিবার নিয়ে দেখার মতো সিনেমা।

 

শরাফ আহমেদ জীবন বলেন, দাগি হৃদয়ে দাগ কেটে গেছে। সিনেমার ঢং অনুযায়ী এখানে আফরান নিশো সবচেয়ে মানানসই। এই চরিত্রে অন্য কেউ হলে হতো না।

 

বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয় উপস্থিত ছিলেন ’দাগি’র বিশেষ প্রদর্শনীতে। তারা এর ভূয়সী প্রশংসা করেন।

 

নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, খুবই সুন্দর গল্প এবং নির্মাণের সিনেমা ’দাগি’। শিহাব শাহীন ভাই এবং আফরান নিশো ভাইকে নিয়ে আমার কিছু বলার নাই। আমি সিনেমাটা খুব উপভোগ করেছি।

 

রাজধানীর সিনেপ্লেক্সসহ দেশের আরও কিছু প্রেক্ষাগৃহে মহাসমারোহে চলছে ’দাগি’। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির দিন থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় সিনেমাটি দেখতে। ‘দাগি’ দেখে সাধারণ দর্শকরা নানা মন্তব্য করছেন এবং তার প্রায় সবই ইতিবাচক। যা দারুণভাবে অনুপ্রাণিত করছে নির্মাতা শিহাব শাহীনকে। জানালেন, প্রায়ই দেখছেন কে কী বলছে সিনেমাটি দেখে। শো হাউজফুল হবার খবর তাকে আনন্দিত করে তুলছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;