শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সেনাবাহিনীর উদ্যোগে  আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রিপোটারের নাম / ৩৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বেড়িবাঁধ ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। ০৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম কর্তৃক দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

 

মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন সময় জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল এই কর্মসূচি পরিদর্শন করেন।

 

উল্লেখ্য যে, এই ক্যাম্পেইনের মাধ্যমে আনুলিয়া ইউনিয়নের প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;