শিরোনাম
কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা আগামী মঙ্গলবার গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬’ চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কাল যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।   
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আলাউদ্দিন / ৪৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা দ্রুত হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। বক্তৃতায় উঠে আসে, দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।

 

এ সময় বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুলি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুজেদ আহমদ সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, পারভেজ হত্যার পেছনে জড়িতদের আইনের আওতায় না আনলে আন্দোলন আরও তীব্র হবে।

ছাত্রদলের নেতারা আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের ঘোষণাও দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ