শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৪৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : আজ (২৩ এপ্রিল ২০২৫) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির ০১/২০২৫ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভার মূল কার্যক্রম শুরুর পূর্বে গত ০৭ ডিসেম্বর ২০২৪ হতে ২২ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত পরলোকগত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর, সভাপতি মহোদয় বিওএ’র সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য সকল ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি খেলাধুলার উন্নয়নে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুন মাসে শুরুর পরিকল্পনা করা হয়েছে। এ সভায় ৩য় এশিয়ান ইয়ুথ গেমস, ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও ১৪তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং ১০ম বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি, এ সভায় গত ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিওএ’র কার্যনিবাহী কমিটির ০৩/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;