শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

১১৬ বছরের ঐতিহ্য চট্টগ্রামের জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা

রিপোটারের নাম / ৩৫২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

 

এমদাদুল হক , স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা এবং বৈশাখী মেলা এবার ১১৬ বছরে পা দিল। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এই উৎসব শুধুমাত্র কুস্তি প্রতিযোগিতা নয়, বরং চট্টগ্রামের মানুষের প্রাণের মেলা। প্রতিবছরের মতো এবারও ১২ বৈশাখ অনুষ্ঠিত হবে বলী খেলা, আর এ খেলাকে কেন্দ্র করে ২৪, ২৫ ও ২৬ এপ্রিল তিনদিন ধরে জমে উঠবে বৈশাখী মেলা।

ইতোমধ্যেই মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। গত কয়েকদিন ধরেই দোকানিরা তাঁদের পসরা নিয়ে হাজির হচ্ছেন মেলার জায়গায়। নগরীর আন্দরকিল্লা থেকে শুরু করে কোতোয়ালী মোড় পর্যন্ত ফুটপাতে বসেছে দোকানের সারি। একদিকে চলছে দোকান সাজানোর তোড়জোড়, অন্যদিকে মেলায় আসা মানুষের মুখে ফুটে উঠছে আনন্দের ছোঁয়া।

 

জব্বারের বলী খেলা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়—এটি ইতিহাস, এটি সংস্কৃতি, এটি চট্টগ্রামের গর্ব।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ