শিরোনাম
নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ফেব্রুয়ারি বা এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের উপযুক্ত সময় : ড. শফিকুর রহমান

রিপোটারের নাম / ৬৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দুটি সময় উপযুক্ত জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন,  দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে রোজা শুরু হওয়ার আগে ফেব্রুয়ারি মাস। আর যদি কোনো কারণে এই সময়ের ভেতরে সংস্কার ও বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত নয়।

 

শনিবার সকালে রাজধানীর মগবাজারে দলটির জেলা ও মহানগরী আমির সম্মেলনে এ কথা বলেন ড. শফিকুর রহমান।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এখানে আমাদের দেশের আবহাওয়া ও কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে। ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতে রোজা থাকবে। এ সময়ে নির্বাচন সম্ভব হবে না।

জামায়াত জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জানিয়ে শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত। সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে।

জামায়াত আমির বলেন, অর্থপাচারের বিচার করতে হবে। পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই পদ্ধতিতে অনেক দেশে নির্বাচন হয়।

তিনি বলেন, ৫ তারিখের (৫ আগস্ট) পর আহত ভাইবোনদের দাবি ছিল— রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দিবে। কিন্তু দুঃখজনকভাবে এই কাজটি আমরা করতে পারিনি।

কোনো কোনো দল তাদের সহকর্মীদের বাধা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই জন্য যেখানে যাই শুনতে হয়— রেট আগের চেয়ে বেশি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। এটা আমাদের বিস্মিত করে। তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ থেকে তাদের নিবৃত থাকতে হবে।

কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না মন্তব্য করে নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ