শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এখন ডবলমুরিংয়ের মনছুরাবাদে

রিপোটারের নাম / ৫৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

 

মোঃ শাহজালাল রানা,চট্রগ্রাম ব‍্যুরো প্রধানঃ এবার চট্টগ্রাম সিটির ডবলমুরিং থানাধীন মনছুরাবাদে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ মে) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী ভূঁইয়া নিশান। এ সময় কুমিল্লা সেলুনের স্বত্বাধিকারী মোহাম্মদ জলিলের হাতে বই ও তাক তুলে দেয়া হয়।

আবৃত্তিশিল্পী আশিক আরেফিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, নাট্যজন শেখ আনিস মঞ্জুর সেন্টু, বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, অভিনয়কর্মী মোহাম্মদ আলী, সংস্কৃতিকর্মী শাহীন আলম, সৌরভ পাল, রহিমা আক্তার প্রমা, সাইফুল মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে মোহাম্মদ আলী ভূঁইয়া নিশান বলেন, ‘বইয়ের নতুন পাঠক সৃষ্টিতে ভূমিকা রাখবে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’। সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। সেলুনে বই থাকলে অপেক্ষমান গ্রাহকরা তাদের সময় জ্ঞান অর্জনে কাজে লাগতে পারবেন। এতে করে সমাজে আলোকিত মানুষ গড়ে উঠবে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত যুবক ও কিশোররা তাদের কিছু সময় বই পড়ায় ব্যয় করবে। এতে পরিবার ও সমাজ তথা সংশ্লিষ্ট এলাকার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে।’

গোলাম মাওলা জসিম বলেন, ‘মানুষ এখন বই পড়ে না, ফেসবুক পড়ে। তাদেরকে বইমুখী করতেই আমার এ উদ্যোগ। পৃথিবীর বিভিন্ন দেশে আমার এ উদ্যোগ ছড়িয়ে দিতে চাই।’

উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও তাক বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ