শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ছাত্র সমাজই আগামীর নেতৃত্ব দিবে :  মুফতি মোজাম্মেল হক সালেহী

রিপোটারের নাম / ৩৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি :  দারুননাজাত তাখসীসি মাদরাসায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ তাখসীসি শাখার মে/২০২৫-এর মাসিক সাধারণ সভা।

 

সভায় সভাপতিত্ব করেন তাখসীসি শাখার হিযবুল্লাহ সভাপতি মুফতি মোজাম্মেল হক সালেহী। তিনি তাঁর উক্তিতে বলেন: “ছাত্র সমাজই একটি জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থী আগামী দিনের নেতা। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন, একটি আদর্শের নাম।”

 

তিনি আরও বলেন,“আমাদের প্রতিটি সদস্য যেন আদর্শবান, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হয়ে উঠতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। ইসলামি নেতৃত্ব গড়ার কাজে ছাত্রদের ভূমিকা অপরিহার্য। এই প্ল্যাটফর্ম থেকে আদর্শ নেতৃত্ব বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।”

 

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন দারুননাজাত তাখসীসি মাদরাসার আরবি প্রভাষক মাওলানা শরীফ হোসাইন ও সহকারী শিক্ষক মোঃ শেখ সালেহ নুরুজ্জামান।

 

সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম উসমান গণি।

 

সভায় দারুননাজাত শাখার নেতৃবৃন্দসহ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। আলোচনা হয় সাংগঠনিক গঠন, আগামী মাসের কার্যক্রম, সদস্যদের দায়িত্ব বণ্টন, এবং দ্বীনি ও নৈতিক উৎকর্ষ নিয়ে।

 

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে ও অত্যন্ত হৃদয়গ্রাহী পরিবেশে সম্পন্ন হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ