শিরোনাম
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

কমলগঞ্জে সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ

রিপোটারের নাম / ৩৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সচিব মো. সোলেমান হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দলীয় প্রভাব খাটানো এবং দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদের ঘনিষ্ঠ পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নে নিজের একচ্ছত্র প্রভাব বিস্তার করে আসছেন।

 

অভিযোগ রয়েছে, সচিব সোলেমান আওয়ামী লীগের প্রভাবশালী মেম্বারদের দিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ লুটপাট করছেন। নিজস্ব গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে তিনি প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করছেন বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

 

সদর ইউনিয়নের এক ভূমিদাতার নামের সাইনবোর্ড মেরামতের জন্য বরাদ্দ নেই জানালেও, দলীয় লোকদের তুষ্ট করতে প্রকল্পে টাকার অভাব হচ্ছে না। মহিলা মেম্বার মনোয়ারা বেগমের নামে প্রকল্প দেখিয়ে সচিব নিজেই নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে, বিতর্কিত মেম্বার আব্দুল মতিনের মাধ্যমে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যাকে ঘিরে এলাকাজুড়ে সমালোচনার ঝড়।

 

এমন পরিস্থিতিতে সচিব মো. সোলেমানের অবৈধ সম্পদের হিসাব ও তার বিরুদ্ধে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;