শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

তিন মাসের নিষেধাজ্ঞার পর জয় দিয়ে নিজের প্রত্যাবর্তন রাঙিয়েছেন ইয়ানিক সিনার।

রিপোটারের নাম / ৬৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : গত ফেব্রুয়ারিতে বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি থেকে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ইয়ানিক সিনার। যার ফলে ১০০ দিনেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন। তবে মাঠে ফিরে জয় দিয়ে নিজের প্রত্যাবর্তন রাঙিয়েছেন তিনি।

শনিবার (১০ মে) ইতালিয়ান ওপেনে ৯৯তম র‌্যাঙ্কধারী মারিয়ানো নাভোনেকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সিনার। সিনারের খেলায় খুব একটা জড়তা দেখা যায়নি। খুব দ্রুতই আগের মতো লাইনের কাছাকাছি তার গ্রাউন্ডস্ট্রোকগুলো মারতে শুরু করেন।

প্রত্যাবর্তন ম্যাচ নিয়ে সিনার বলেন, অসাধারণ অনুভূতি। আমি এই মুহূর্তের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। প্রতিযোগিতামূলক মনোভাব ফিরে পেতে মাত্র তিনটি গেম লেগেছিল।

তবে সিনার স্বীকার করেছেন নিষেধাজ্ঞা শেষে আগের ফর্মে ফিরে আসতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ ছিল। তার ভাষ্য, সন্দেহ থাকা স্বাভাবিক। কোনো সন্দেহ না থাকলে সেটা অদ্ভুত হতো, এমনকি আত্মগর্বিতও শোনাতো, তাই না? কোর্টে নামার আগেও আমার সন্দেহ ছিল।

তিনি আরও বলেন, পরের ম্যাচে কী হবে, সে নিয়েও সন্দেহ আছে। তবে এসব সন্দেহ নিয়েই আমাদের বাঁচতে হয়। কারণ এর মানে হলো আপনি সত্যিই বিষয়টিকে গুরুত্ব দেন, উন্নতি করতে চান, নিজেকে প্রমাণ করতে চান, কিছু অসাধারণ করতে চান।

 

পরবর্তী রাউন্ডে সিনার মুখোমুখি হবেন ৯৩তম র‍্যাঙ্কের ডাচ কোয়ালিফায়ার জেসপার ডে ইয়ংয়ের, যিনি ২৫তম বাছাইয়ে আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনাকে ৬-০, ৬-২ গেমে হারিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ