শিরোনাম
তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

আসলাম প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা নিয়ে, আর আপনারা বানিয়ে দিলেন পদত্যাগ : বিএসইসি চেয়ারম্যান

রিপোটারের নাম / ২৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

 

ঢাকা প্রতিনিধি : ‘আসলাম প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা নিয়ে, আর আপনারা বানিয়ে দিলেন পদত্যাগ’, সাংবাদিকদের উদ্দেশে এমন কথা বলেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার খন্দকার রাশেদ মাকসুদ।

সোমবার (১৯ মে) সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ’র সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে সচিবালয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আপনারা (কিছু গণমাধ্যম) তো নিউজ বানিয়ে দিয়েছেন। কোথা থেকে সমস্ত নিউজ (পদত্যাগের গুজব) বানান এবং পান। সারাদিন খালি এগুলাই ছড়ায়। এর থেকে ভালো কিছু কি নাই বলেন? আমি আসলাম প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা নিয়ে, এতক্ষণ তা নিয়েই আলোচনা করছিলাম। আমি আসছি একটা কাজে আর আপনারা বানিয়ে দিলেন এগুলো (পদত্যাগ)। এটার একটা ইফেক্ট বাজারে পড়ে না?’

তিনি বলেন, প্রধান উপদেষ্টার যে পাঁচটি নির্দেশনায় তার বেশিরভাগই আমাদের কাজ না। বিভিন্ন মন্ত্রণালয়ের। সেটার কো-অর্ডিনেশন আপনারা করবেন। এটার জন্যই আজকে আসা। এটা কে আপনারা (কিছু গণমাধ্যম) বানিয়ে দিলেন- আমি পৌনে ১০টায় কেন আর্জেন্ট আসছি, আমি পদত্যাগ করব। এই যদি হয় একটা মানুষ কাজ করবে কি?

কেন বারবার গুঞ্জন ছড়াচ্ছে আপনি পদত্যাগ করতে যাচ্ছেন – এমন প্রশ্ন করা হলে বিএসইসির চেয়ারম্যান বলেন, সবাই জানে ১২ বছর আমেরিকায় আমার ট্যাক্স ফাইল করতে হয়েছে। আমার তো ওখান থেকে কোনোদিন দেশেই ফেরার দরকার ছিল না। আমি সাত বছর ইন্টারন্যাশনাল নিউইয়র্কের এমপ্লয়ি ছিলাম। আমার পে-রোল হতো নিউইয়র্কে। আমার বোনাস হতো নিউইয়র্কে। তো আমাকে ট্যাক্সফাইল করতে হচ্ছে। এই সমস্ত খবর যে এরা ছড়ায় এর কোনো মানে আছে! প্রাইভেট সেক্টরের চাকরি ছেড়ে সরকারি বেতনে কেন আসছি? দেশের কাজ করার জন্য।

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে কি আলোচনা হলো? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধান উপদেষ্টার যে পাঁচটি নির্দেশনা, সেটা কে কোথায় কীভাবে করবে? কাকে কী দায়িত্ব কাঁধে নিতে হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

আগামী বাজেট সামনে রেখে স্টেকহোল্ডাররা বিভিন্ন দাবি জানিয়েছেন এ বিষয়ে আলোচনা হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়গুলো নিয়ে আজকেও আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা মহোদয় বিষয়গুলো দেখছেন।

অর্থ উপদেষ্টা কোন দিকনির্দেশনা দিয়েছেন? এমন প্রশ্ন করা হলে বিএসইসির চেয়ারম্যান বলেন, হাঁ, কীভাবে কোথায় এগোতে হবে, কার সঙ্গে কি মিটিং এরপরে সে বিষয়ে বলেছেন।

আসন্ন বাজেটে শেয়ারবাজারের জন্য কোনো সুখবর আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা বলতে পারব না, যারা বাজেট দেবেন তারাই বলতে পারবেন। আমরা আমাদের চাহিদাগুলো জানিয়েছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ