শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে সময়পযোগী বলে স্বাগত ও সমর্থন জানিয়েছে- ইমাম হায়াত। 

রিপোটারের নাম / ৮৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

ইমতিয়াজ উদ্দীন- বিশেষ প্রতিনিধি: সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে সময়পযোগী বলে স্বাগত ও সমর্থন জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ

 

সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মর্যাদা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ধারক নিবন্ধিত রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ দেশ রক্ষায় জনগণের আস্থাস্পদ সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে সময়পযোগী বলে স্বাগত ও সমর্থন জানিয়েছে।

 

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এতদুপলক্ষে এক বিবৃতিতে বলেন, সেনাবাহিনী প্রধানের বক্তব্য দেশের চলমান বিণাশী সংকটে বিক্ষুব্ধ ও মর্মাহত মজলুম জনগণের মনের বেদনা ই প্রতিধ্বনিত হয়েছে।

 

আল্লামা ইমাম হায়াত বলেন, দেশ ও জনগণের জীবনের স্বাধীনতা ও গণতন্ত্র একদিকে অভ্যন্তরীণভাব যেমন ধর্মের নামে অধর্ম উগ্রবাদি জংগীবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির জবরদখলে বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে তেমনি বিদেশী অপশক্তির হীনস্বার্থের জবরদখলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আতংক দেখা দিয়েছে।

 

আল্লামা ইমাম হায়াত দেশ-ধর্ম-গণতন্ত্র- জীবনের নিরাপত্তা- জীবনের স্বাধীনতা রক্ষায় শুধু সেনাবাহিনী নয় রাষ্ট্র ও জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সকল মানুষকে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে বলেন, একমাত্র মানবতার রাজনীতিই সকল মীরজাফরদের ষড়যন্ত্র থেকে রাষ্ট্র-ধর্ম-গণতন্ত্র ও জীবনের সুরক্ষার রক্ষাকবচ।

 

আল্লামা ইমাম হায়াত দেশ রক্ষায় সঠিক নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল জবাবদিহি সরকারের জন্য পক্ষপাতমুক্ত ও দলনিরপেক্ষ নির্বাচনী সরকার প্রয়োজন বলে উল্লেখ করেন।

 

আল্লামা ইমাম হায়াত দেশ বিদেশের সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এবং নিরাপদ ও সঠিক নির্বাচন নিশ্চিত করার জন্য এপ্তনিয়ার মত ডিজিটাল মোবাইল থাম্ব ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ