শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৮৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক :  বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা ২১-২২ মে ২০২৫ তারিখে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান।

 

সভায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

 

উক্ত সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর; মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;