শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মারা যাননি, তিনি কারাগারে সুস্থ আছেন : কারা কর্তৃপক্ষ

রিপোটারের নাম / ৪৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক:  বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকায় ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তবে এ বিচারপতির মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলে প্রচার করছেন।

এমন পরিস্থিতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারপতি মানিক বর্তমানে কাশিমপুর কারাগার-২ এ বন্দি রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।

এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি কাশিমপুর কারাগার-২ এ রয়েছেন। এটি একটি ভিত্তিহীন গুজব।”

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন সাবেক এই বিচারপতি। পরদিন ২৪ আগস্ট ভোরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ সবার প্রতি গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছে এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ