শিরোনাম
তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

যোগ্য নেতৃত্ব না থাকলে এনসিপিকে ভোট দেওয়ার প্রয়োজন নেই : হাসনাত আবদুল্লাহ

রিপোটারের নাম / ৩৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যোগ্য নেতৃত্ব না থাকলে এনসিপিকেও ভোট দেওয়ার প্রয়োজন নেই। যারা যোগ্য তাদেরকে আপনারা ভোট দেবেন।

গত মঙ্গলবার (২৭ মে) বিকেলে নগরের চকবাজার ওয়ালি খাঁ মোড়ে এনসিপির পথসভা শুরুর আগে তিনি একথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব, তাদেরকে আপনারা ভোট দিবেন।

 

যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নেই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই।

যে আপনার সেবা করবে, তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, তাকে আপনারা ভোট দিবেন।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেনও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;