শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে বিপুলপরিমাণ সরকারি ঔষধসহ আটক-১

রিপোটারের নাম / ৪১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

 

জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযানে বিপুলপরিমাণ সরকারি বিভিন্ন ধরনের ঔষধসহ ১ যুবক আটক হয়েছে।

গত শনিবার (৩১ মে) রাতে সদরের পুরাতন সাতক্ষীরার (কল বাগান পাড়া) এলাকায় এ’আটকের ঘটনা ঘটে।

আটককৃতের নাম মোঃ রাজিব উদ্দিন (৩৫)। সে কালীগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত সাদেক আলী গাজী’র ছেলে ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মচারী।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় ডিবি পুলিশের এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুলপরিমাণ সরকারি বিভিন্নধরনের ঔষধ সহ ১ জনকে আটক করাহয়। উদ্ধারকৃত ঔষধের আনুমানিক মূল্য লক্ষাধীক টাকা।

পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;