শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সাতক্ষীরার পাটকেলঘাটা ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে র‌্যাবের অভিযান,জরিমানা আদায়

রিপোটারের নাম / ৪১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

 

জহর হাসান সাগর ,সাতক্ষীরার প্রতিনিধি : তালার পাটকেলঘাটা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার নামক একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬।

মঙ্গলবার(০২ ই জুন) দুপুর ৩টায় পাটকেলঘাটা ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের কারাখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: পলাশ আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম। এ সময় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিন উদ্দীন মো: জিয়াদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, কারখানাটিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। মিষ্টির উপকরণ ও তৈরি পণ্যের আশপাশে সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থাই ছিল না। এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির আশঙ্কা দেখা দেয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ দ্রুত পরিষ্কার করে মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। তিনি সাংবাদিক দের আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ