শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

কমলগঞ্জে জমি বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজি খুন, আহত আরও ১

রিপোটারের নাম / ১২০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠাল কান্দি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার দায়ের কোপে দুই ভাতিজি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সামিমা সুলতানা সাম্মি আক্তার (২৪) ও মিম সুলতানা মাসুমা (২৩)। তারা সম্পর্কে আপন বোন এবং স্থানীয়ভাবে ধানি জমিতে চাষাবাদ করতেন।

 

নিহতদের বড় বোন আরমিন আক্তার জানান, “আমাদের কোনো ভাই না থাকায় আমরা তিন বোন মিলে জমিতে কাজ করি। আজও প্রতিদিনের মতো জমিতে কাজ করতে গেলে আমাদের চাচা মাসুক আলী, চাচাতো বোন রায়না বেগম ও ভাই বাবু বাধা দেয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

 

আক্রমণে ঘটনাস্থলেই নিহত হন সাম্মি ও মাসুমা। গুরুতর আহত হন হাজিরা বেগম (৪৫), যিনি নিহতদের আত্মীয় এবং অভিযুক্ত মাসুক মিয়ার ভাইপতির স্ত্রী। তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোঃ মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;