শিরোনাম
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

চুনারুঘাটের চান্দপুর চা বাগানে সিএনজি চালককে পিটিয়ে হত্যা।

রিপোটারের নাম / ৮৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশায় না তুলার কারনে জের ধরে মরতুজ আলী (৫৫) নামে এক চালককে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন চা শ্রমিক।

বুধবার (৪ জুন) রাত ১০টায় চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত চালক অত্র উপজেলার নোয়ানী গ্রামের বাসিন্দা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, সন্ধ্যায় কয়েকজন চা শ্রমিক উপজেলা সদর থেকে চানপুর চা বাগানে যাওয়ার জন্য মরতুজ আলীর সিএনজিচালিত অটোরিকশায় উঠতে চান।

এ সময় মরতুজ আলী জানান, তিনি শ্রমিকদের নিতে পারবেন না, কারণ- অন্য দুজন যাত্রীর জন্য তিনি অপেক্ষা করছেন। এনিয়ে দুইপক্ষে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে চা শ্রমিকরা অন্য আরেকটি গাড়িতে করে চলে যান।

এদিকে রাত ১০টায় মরতুজ আলী তার সিএনজি অটোরিকশা নিয়ে চান্দপুর চা বাগানে গেলে কয়েকজন চা শ্রমিক তার ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, হামলাকারী চা শ্রমিকদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য কাজ শুরু হয়েছে। মরদেহ রাতেই উদ্ধার করে থানায় নেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;