শিরোনাম
পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের তিনদিন ব্যাপী ঈদ অনুষ্ঠান ।

রিপোটারের নাম / ৪২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

 

জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি : তালায় জাকজমক পূর্ণ পরিবেশে এলাকার শত শত মানুষের অংশগ্রহণে তিন দিন ব্যাপি ঈদ পুনর্মিলনী,ক্রীড়া সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

ঈদুল আজহার পঞ্চম দিন হতে মানব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে আধ্যাত্মিক সাধক এজহার আলী স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে তিনদিন ব্যাপি অনুষ্ঠান মালায় ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাংগা,দড়াটানা,বালিশ খেলা, কলাগাছে উঠা, হাঁস ধরা সহ প্রতিদিন সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতি অনুষ্ঠান।

 

গতকাল পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতি অনুষ্ঠানের আলোচনা সভায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা নিপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নজরুল ইসলাম।

 

তালা প্রেসক্লাবের সদস্য বিএম বোরহান উদ্দীনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব শেখ হাবিবুর রহমান হাবিব,আর টিভির সি.ক্যামেরাম্যান হাবিবুর রহমান বিশ্বাস, সৈয়দ খালিদ হাসান,শিক্ষক মোঃ রেজাউল ইসলাম সানা, মোঃ মফিজুল ইসলাম খাঁ, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু,সদস্য মোঃ জহর হাসান সাগর,পার্থ প্রতিম মন্ডল,শেখ ফয়সাল আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সেলিম সরদার,মোঃ মোস্তফা বিশ্বাস, মোঃ পলাশ বিশ্বাস,মোঃ মতিয়ার রহমান সরদার,মোঃ সাইদুর রহমান, মোঃ মনিরুল ইসলাম শেখ প্রমূখ।

 

মানব উন্নয়ন ফাউন্ডেশন জন কল্যাণে নিবেদিত হয়ে দীর্ঘদিন সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।স্বাস্থ্য সেবা প্রকল্পটি চলমান রয়েছে। তাছাড়া মানব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ,রমজান মাস জুড়ে রোজাদারদের ইফতার বিতরণ,মানুষের চিকিৎসা সেবা প্রদান সহ নানানমূখী সেবা প্রদান করে থাকে।মাদক মুক্ত সমাজ গড়তে সর্বদা সচেতনামূলক কার্যক্রম করে থাকে মানব উন্নয়ন ফাউন্ডেশন।


এই ক্যাটাগরির আরো সংবাদ