শিরোনাম
তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

দশ মাস পর ওবায়দুল কাদের প্রকাশ্যে এসে বর্তমান সরকারের সমালোচনা করছেন।

রিপোটারের নাম / ৪২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি তিনি প্রকাশ্যে এসে বর্তমান সরকারের সমালোচনা করছেন।

রোববার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন।

ভিডিও ক্যাপশনে তিনি লেখেন, দীর্ঘ ১০ মাস পর প্রকাশ‍্যে এলেন দলের সাধারণ সম্পাদক।

এদিকে, সিদ্দিকী নাজমুল আলমের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ওবায়দুল কাদের বলছেন- আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। তারা (সরকার) আদৌ নির্বাচন দিবে কী না সে ব্যাপারে আমরা যথেষ্ট সন্ধিহান। নির্বাচনের নামে তাদের যে অশুভ ঐক্য, এই ঐক্যকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে বিচারের নামে ক্যাঙ্গারো কোড বসিয়ে প্রহসন চালানো হচ্ছে। এই ধারা আমরা গুঁড়িয়ে দিব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;