শিরোনাম
পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ পোরশায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালিত।  আজ পবিত্র ঈদুল আজহা পাটগ্রামে “জাগো বাংলা” স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ৩০ মে
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএ সদস্য নিহত 

রিপোটারের নাম / ৫২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ দুই কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

 

জানা যায়, অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

 

স্থানীয় বাসিন্দারা জানান, রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকার খবর জানান তারা।

 

এ দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানান হবে বলে আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়।

 

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ