শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে ছুরির আঘাতে জনি দাশে নামে এসএসসি পরীক্ষার্থী খুন।

রিপোটারের নাম / ৬৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় ছুরির আঘাতে হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জনি দাশ (১৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জীবন দাশ জয়।

 

নিহতের পরিবার জানায়, গত বুধবার (৩ জুলাই) রাত ৩ ঘটিকার সময় চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে এক বা একাধিক ব্যক্তি। এসময় দরজা খুলে চোরকে ঝাপটে ধরলে দুর্বৃত্তদের একজন জনি ও তার ভাইকে উপর্যুপরি ছুরিতে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনি দাশকে মৃত ঘোষণা করেন।

 

জনি দাশের বাড়ি বানিয়াচং উপজেলার বাঘতলা গ্রামে। তার বাবা নর্ধন দাশ শহরের চৌধুরী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী।

 

পুলিশ জানান, ঘটনাটি চুরি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চোর বা হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে হত্যায় ব্যবহৃত ছোরাসহ বেশ কিছু আলামত জব্দ করেছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ