শিরোনাম
পাটগ্রাম উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

মিটফোর্ড হাসপাতালে নির্মম হত্যাকাণ্ড ও দেশব্যাপী সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে কমলগঞ্জে প্রতিবাদ সমাবেশ

রিপোটারের নাম / ৮২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি : ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে জাহেলি যুগের ন্যায় নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ড, সেই সঙ্গে সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে এই সমাবেশের আয়োজন করে সাধারণ ছাত্র-জনতা।

 

সমাবেশে উপস্থিত ছিলেন ‘আপ বাংলাদেশ’ মৌলভীবাজার জেলার কমিউনিকেশন টিমের অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুস সামাদ মুন্না এবং পাপিয়া মঈনু তমা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কমলগঞ্জ উপজেলা শাখার অন্যতম সদস্য সালেহ আহমদ।

উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী ও কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের অন্যতম সদস্য মোহাম্মদ এম এ রহমান ।

সমাবেশে বক্তারা সম্প্রতি ঢাকায় সোহাগ নামের এক যুবককে বর্বরভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “এই বাংলাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না।” দেশবাসীকে সজাগ থাকার এবং চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

বক্তারা দেশের তরুণ সমাজকে সচেতন ও প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই থাকবো, যতক্ষণ না এই বর্বরতা ও চাঁদাবাজির অবসান ঘটে।”

 

সমাবেশটি ঘিরে স্থানীয় জনতার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্বেগ লক্ষ্য করা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;