শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

তালায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ,২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম / ৮৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

জহর হাসান সাগর , সাতক্ষীরা প্রতিনিধি : তালায় অবৈধ কারেন্ট জাল বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

রবিবার (২০জুলাই)বেলা ৩ টার দিকে উপজেলার জাতপুর বাজারে এ অভিজানের নেতৃত্ব দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুদ করার দায়ে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ৫(২)ক ধারায় জাতপুর বাজারের ব্যবসায়ী শহীদুল ইসলাম কে ১০ হাজার,ও নিতাই পাল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, মেরিন অফিসার আসারুল ইসলাম,ফিল্ড অফিসার রফিজ উদ্দিন,জাতপুর ক্যাম্প ইনচার্জ অশোক কুমার পাল,জাতপুর বাজার কমিটির সর্বাধিনায়ক ইমরান সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা তারিক ইমাম বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;