শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

পাটগ্রামে সরকারি প্রাথমিক বৃত্তি বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন 

রিপোটারের নাম / ৭২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংগ্রহণে সরকারের বৈষম্যমূলক ঘোষণার প্রতিবাদে র‍্যালি, মানবন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১০. ৩০ মিনিটে পূর্ব নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়।

পাটগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মসূচিতে অংশ নিয়েছে ৫২ টি কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকগণ। শিক্ষার্থীদের হাতে শোভা পেয়েছে তাদের দাবি ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন।

এ সময় এম এ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আবু ওয়াহেদ জানান,শিক্ষার মানের দিক থেকে কিন্ডারগার্টেনগুলো অনেক এগিয়ে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করায় শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে। বৃত্তি কোনো অনুদান নয়, এটা মেধার একটা স্বীকৃতি। এই স্বীকৃতি তাদেরকে দিতেই হবে। এটা অধিকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ