শিরোনাম
দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন আজ ঐতিহাসিক  মহান ‘মে দিবস’ চলতি বছরই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ শীর্ষ সম্মেলন জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিভিন্ন এলাকা থেকে চাউল সহ টাকা তুলে নিয়ে যাচ্ছে মাধবপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে

বাবুল তন্তবায় দীপু / ৫০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুরে অবস্থিত হযরত শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদী রহঃ মাজার শরীফের পূর্ব পাশে গাউসিয়া মন্জিলে পীরজাদা সৈয়দ মোশাহিদুল ইসলাম আল-ক্বাদরী সাহেব প্রতিষ্ঠা করেছিলেন গাউছিয়া নূরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান।

মুসলিম শিশুদের ধর্মীয় জ্ঞানার্জনের প্রথম পাঠশালা মক্তব। মক্তব হারিয়ে যাওয়া মানে মুসলিম শিশুদের ধর্মীয় জ্ঞানার্জনের প্রাথমিক ও সহজ পথ বন্ধ হয়ে যাওয়া। তাই গাউসিয়া নূরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করে মক্তব মিশন শুরু করেন পীরজাদা সৈয়দ মোশাহিদুল ইসলাম আল-ক্বাদরী। এ শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সহ বয়স্ক ব্যক্তিদের ও সহিসুদ্ধ ভাবে তাজবীদ সহকারে কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন।

এ ধর্মীয় পাঠশালা মক্তব মিশন কে ধূলিসাৎ/ সুনাম নষ্ট করতে কে বা কাহারা এই শিক্ষা প্রতিষ্ঠানের নামে গ্রামে গ্রামে গিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে চাউল সহ অনেক মোটা অংকের টাকা ও।

এ বিষয়ে গাউসিয়া নুরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানান, তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কার ও কাছে কোন চাঁদা বা চাউল/ টাকা উত্তোলন করতে পাঠান নাই। কে বা কাহারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য এসব করছে। তাদের কে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।

তিনি আরও বলেন, আমি আমার নিজ অর্থায়নে প্রায় শত ছাত্র ছাত্রীর জন্য জায়গা নির্ধারণ, হুজুরের থাকা খাওয়া সহ যাবতীয় খরচ বহন করে আসছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান কে আরও বড় পরিসরে নিয়ে আলিয়া মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ।

যে কোন এলাকায় যদি গাউসিয়া নূরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নামে কোন ব্যক্তি চাউল/ টাকা উত্তোলন করতে যায় সাথে সাথে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার জন্য অনুরোধ জানান শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পীরজাদা সৈয়দ মোশাহিদুল ইসলাম আল-ক্বাদরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ