শিরোনাম
চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ ।
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান।

রিপোটারের নাম / ৮১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

 

এইচটি বাংলা ডেস্ক : এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে ১৭ জনের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। ২০২৪ সালের ডিসেম্বরের পর দলে ফিরেছেন পেস বোলার নাভিন উল হক। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তরুণ স্পিনার আল্লা গাজানফারও।

 

এশিয়া কাপের দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি আফগান নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং সফলদের নিয়েই দল তৈরি করেছেন তারা। নির্বাচিত দলের বোলিং শক্তি প্রতিযোগিতার অন্যতম সেরা।

 

রশিদ, নাভিন ও গাজানফার ছাড়াও দলে রয়েছেন পেস বোলার ফজলহক ফারুকি, স্পিনার মুজিব উর রহমান, অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাঈ ও মোহাম্মদ নবি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শেষ তিনটি সাদা বলের প্রতিযোগিতায় এশিয়ার দ্বিতীয় সেরা (ভারতের পর) দল হিসেবে শেষ করেছে আফগানিস্তান। এশিয়া কাপেও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।

 

এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। ৯ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলবেন রশিদরা।

 

এশিয়া কাপের আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাঈ, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লা গাজানফার, নুর আহমেদ, ফরিদ মালিক, নবীন উল হক এবং ফজলহক ফারুকি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ