শিরোনাম
যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ ।
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন

ছাতক প্রতিনিধি / ৩৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ছাতক প্রতিনিধিঃ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ছাতক উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রবীন্দ্র কুমার দাসকে আহবায়ক ও সুমন দেবনাথকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সকালে কমিটি গঠন উপলক্ষে শহরের বাগবাড়িস্থ শিব মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক ব্যবসায়ী শংকর কুমার দাস। শ্রীশ্রী মহাপ্রভূর আখড়া কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক অশোক তালুকদার।প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক বাবু অজিত দাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের জেলা কমিটির সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু রাজন তালুকদার, ছাতক রাম কৃঞ্চ সেবাশ্রমের সিনিয়র সহ-সভাপতি মহন্ত কুমার রায় প্রমূখ।সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন শিব মন্দিরের সেবাইত কাজল চক্রবর্তী। সভায় বক্তারা বলেন আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সামপ্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকল সনাতন ধর্মাবলম্বী দের ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। জাতীয়তাবাদী চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশের মঙ্গল কামনা সকলকে এগিয়ে আসতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ