শিরোনাম
পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ। পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ছাতকে ফুটবল খেলায় শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৬৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ
সুনামগঞ্জের ছাতকে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্ট চলাকালে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাউয়াবাজার কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে পাইগাঁও উচ্চ বিদ্যালয় ও খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ব্যবহার করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি আল-আমিন অভিযোগ করে বলেন, আমাদের শিক্ষার্থীরা  সুষ্ঠভাবেই খেলছিল। কিন্তু পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম থেকেই মারমুখী আচরণ করে। শেষ পর্যন্ত আয়োজক কমিটি খেলার সময় কমিয়ে ট্রাইব্রেকারে সিদ্ধান্ত নেয় এবং সেখানে আমদের মাদ্রাসার শিক্ষার্থীরা জয়ী হয়। এরপর প্রতিপক্ষ শিক্ষার্থীরা তা সহ্য করতে না পেরে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীর ওপর দেশীয় অস্ত্র ব্যবহার  করে হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়।  তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান।

অন্যদিকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা জানান, ট্রাইব্রেকারে জয়ের পর খরিদিচর মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের  স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

কৈতক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তামিম আহমদ জানান, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ৩ জন এবং খরিদিচর মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে পাইগাঁওয়ের ২ জনের আঘাত সামান্য হওয়ায় তাদের নাম খাতায় লিপিবদ্ধ করা হয়নি। খরিদিচরের ১ জন গুরুতর আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী বলেন, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাঠে নামতে বাধ্য হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ