শিরোনাম
সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ । সাতক্ষীরা জেলার নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। নতুন সরকারের শপথ পড়াবেন কে?
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৩৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে সেন্টার কমিটি গঠন এবং ওয়ার্ড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) খিদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ মাগরিব এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (সুনামগঞ্জ-৫, ছাতক ও দোয়ারবাজার) অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

ওয়ার্ড সমাবেশে সভাপতিত্ব করেন ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজ ফয়জুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ মহসিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর জালালাবাদ থানা সহকারী সেক্রেটারী উবাইদুল হক শাহিন, উপজেলা আমীর মাওলানা আকবর আলী, সুনামগঞ্জ জেলা শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন, ইউনিয়ন সভাপতি আরাফাত আহমদ রাহাত, গোবিন্দগঞ্জ সাথী শাখা শিবিরের সভাপতি মাসুদ আহমদ, সাবেক সভাপতি হাফিজ বিলাল ও আব্দুল মমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ
মাওলানা সামছুল ইসলাম, হাজি আব্দুর রহমান, জুনেদ আহমদ,আলী আহমদ,তারেক আহমদ রুমেন, কামাল আহমদ, রাজু আহমদ নুমান, সুমন, মতিউর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা আল্লাহর আইন অনুযায়ী সৎ ও দক্ষ শাসনের গুরুত্ব তুলে ধরেন। তারা উপস্থিত জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ