শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষের হাতে হয়রানি ও জিম্মি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ৬৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

রেজাউল মোস্তফা , চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষ কমার্শিয়াল স্পেসের লিফট সার্ভিস অবৈধভাবে বন্ধ করে উদ্দেশ্যমূলকভাবে সিসি ক্যামেরা নষ্ট করে এবং সিঁড়িতে কলাপসিবল গেট লাগিয়ে তালা বদ্ধ করে ভবনের সকল বাসিন্দাদের জন্য মরণ ফাঁদ তৈরি করে সকলের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মারকাযুস সুফফাহ একাডেমি চট্টগ্রামের শিক্ষক অভি অভিভাবক ছাত্র-ছাত্রী এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের ভাড়াটিয়াবৃন্দ।

৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে মারকাযুস সুফফাহ একাডেমী চট্টগ্রাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার পরিচালক মো. আব্দুল্লাহ।

এ সময় অভিভাবকরা বলেন, আমাদের ছোট ছোট কোমল মতি বাচ্চারা লিফ্ট ছাড়া ৫ম তলায় সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়। তাই যত দ্রুত সম্ভব এর প্রতিকার চাই। ভাড়াটিয়ারা বলেন আমাদের সাথে বলেছেন লিফট ব্যাবহার করা যাবে কিন্তু কিছুদিন আগে থেকে লিফট ব্যাবহার করতে দেয়া হচ্ছে না। লিফট ব্যাবহার না করতে দিলে আমরা চতুর্থ তলায় কিভাবে উঠবো।

এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষ হতে হয়রানি ও জিম্মি থেকে প্রতিকার ও নিরাপত্তা চেয়ে আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, জেড এম রাহাত উল্লাহ, নায়েলা হোসাইন, নূর নাহার বেগমসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবক ও এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের ভাড়াটিয়ারা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ