শিরোনাম
পোরশায় অভ্যান্তরীণ বোরে, ধান চাল ও গম সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী । চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ এনসিপির, মেয়রের অস্বীকার রাউজান ও জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে  বড় পরিসরের সাঁড়াশি অভিযানের ঘোষণা এসপি মাসুদের। পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করছে আমলারা : ডেপুটি স্পিকার মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় তার উজ্জ্বল দৃষ্টান্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম মামা।  পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক তাইজুল ও নাহিদের তোপে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখছেন দীঘি
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময়

রিপোটারের নাম / ১৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

 

 

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার দূতাবাস-এর ফার্স্ট সেক্রেটারী এনাস্টিয়া নেমোভার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর নেতৃবৃন্দ।

 

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পবিত্র ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। এ সময় নারী ও শিশু অধিকার, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

 

এই আলোচনায় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সোমালিয়া দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আসিফ এস মিজান, প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, আসমা শহীদ, মোঃ মনির হাসান, মোঃ ফরিদ গাজী, আব্দুল লতিফ আহমদ, নাসিমা গাজী, মেহেজাবীন ইভা প্রমুখ।

 

ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিধিদল জানায়, তারা দেশের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং মানবিক উদ্যোগকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

রাশিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারীও ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

 

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ