শিরোনাম
রংপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ উন্নয়ন ও সুশাসনের মূল চাবিকাঠি গণতান্ত্রিক শাসনব্যবস্থা: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা নওগাঁর পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল ।
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখছেন দীঘি

রিপোটারের নাম / ১৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

 

এইচটি বাংলা বিনোদন ডেস্ক:  শিশুশিল্পী হিসেবে ঢালিউডে পা রেখেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সময়ের পরিক্রমায় তিনি এখন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে পর্দায় নিয়মিত। ক্যারিয়ারের শুরুতে একাধিক সফল চলচ্চিত্রে জনপ্রিয় তারকাদের সাথে অভিনয় করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় সুপারস্টার শাকিব খানের সাথে ‘চাচ্চু’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকহৃদয়ে দাগ কেটেছিল। রুপালি পর্দায় শাকিব খানকে ‘চাচ্চু’ বলে সম্বোধন করা দীঘি বাস্তব জীবনেও তাঁকে সেই শ্রদ্ধার আসনেই রেখেছেন।

এক সাক্ষাৎকারে দীঘি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি কখনোই শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করতে চান না। তবে এবার তিনি প্রকাশ করলেন এক ভিন্ন ইচ্ছার কথা। সময় ও সুযোগ মিললে শাকিব খানের একটি ব্যতিক্রমী সাক্ষাৎকার নিতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে দীঘি নিজের এই ইচ্ছার কথা জানান। তিনি বলেন, বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে পড়াশোনা করছেন। সেই সূত্র ধরেই অন্তত এক দিনের জন্য হলেও তিনি সাংবাদিকতার অভিজ্ঞতা নিতে চান।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে এই অভিনেত্রী উল্লেখ করেন, অনেক দিন ধরেই তাঁর ইচ্ছা শাকিব খানের একটি ভিন্নধর্মী সাক্ষাৎকার নেওয়ার, যা গতানুগতিক ধারার বাইরে হবে। একই সাথে এক দিনের জন্য হলেও ক্যামেরার পেছনে কাজ করার প্রবল আগ্রহ রয়েছে তাঁর।

১২০ মিনিটের দীর্ঘ এই পডকাস্টে দীঘি নিজের জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। তাঁকে নিয়ে তৈরি হওয়া বিভিন্ন কৌতূহল ও সমালোচনার সোজাসাপটা উত্তরও দেন তিনি। এই অনুষ্ঠানেই দীঘি জানান, ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

অনুষ্ঠানে প্রখ্যাত চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, মোস্তফা সরয়ার ফারুকী, রায়হান রাফী এবং অভিনয়শিল্পী জয়া আহসান, পূজা চেরী ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা আগে কখনো কোনো মাধ্যমে বলেননি। গতকাল রাতে পডকাস্টটি মাছরাঙা টিভিতে প্রচারিত হয়েছে।

জেএইচআর


এই ক্যাটাগরির আরো সংবাদ