শিরোনাম
বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ

রিপোটারের নাম / ২১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় চন্দনাইশের প্রত্যন্ত অঞ্চল। বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের খাদ্যদ্রব্য (ত্রাণ) দিতে এসে কানাডা প্রবাসীর একটি পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এব্যাপারে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম হাশিমপুর মোজাহেরপাড়া এলাকার মৃত আবদুল হামিদের মেয়ে কানাডা প্রবাসী আয়েশা শারমিন (৪৭) সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গত ১৮ জুলাই খাদ্যদ্রব্য বিতরণ করেন। ওইদিন খাদ্যদ্রব্য দেয়ার সময় দুপুর ১২টার দিকে অজ্ঞাত নামা ব্যক্তিগণ দুইটি মোটরসাইলে এসে আয়েশা শারমিনের ভাই নাদির হামিদ (৩৯) ও রিয়াজ হামিদ (৩৭) কে খুজাখুজি করে। তাদের খোঁজার কারণ জিজ্ঞেসা করলে বাদিকে অকথ্য ভাষায় গালাগালি করে।

অজ্ঞাতনামা ব্যক্তিরা বলছিলেন তার দুই ভাই নাদির হামিদ (৩৯) ও রিয়াজ হামিদ (৩৭) নাকি কানাডা থেকে বাংলাদেশে খ্রিষ্টান ধর্মাল্বীদের সাহায্য সহযোগিতা করছে। এ নিয়ে বাডাবাডির একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যাক্তিগণ বাদীকে মারধরের চেষ্টা করলে শোর- চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে অজ্ঞাতনামা ব্যাক্তিগণ পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত নামা ব্যাক্তিগণ বাদি আয়েশা শারমিন ও তার দুই ভাই নাদির হামিদ (৩৯) ও রিয়াজ হামিদ (৩৭) কে যেকোন সুযোগে মারিবে, কাটিবে ও জবাই করিয়া প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় তিনি ওইদিনই অজ্ঞাতানামা ব্যক্তিদেরকে আসামী করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম সিকদারকে মুঠোফোনে কল দিলে কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;