শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব।

রিপোটারের নাম / ১২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক  : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের পৈতৃক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

ঘটনার বিষয়ে শ্রীলঙ্কা থেকে ফোনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। তিনি দাবি করেন, সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে আগুন লাগে বলেও জানান তিনি। পাশাপাশি কয়েকটি ককটেলও নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে তার ধারণা।

 

এর আগে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব আল হাসান। এর কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে হামলার অভিযোগ সামনে আসে।

 

স্থানীয়দের ভাষ্য, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু ছুড়ে মারে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, বাড়ির গেটে যে বস্তুটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত এবং তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও সাকিব আল হাসানের বাড়িতে এই প্রথম হামলার অভিযোগ উঠল।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;